জাতীয়

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত

ঢাকা, ৩০ নভেম্বর- বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সোমবার (৩০ নভেম্বর) সিপিবি দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দফতর সেল থেকে আরও জানা যায়, বর্তমানে মুজাহিদুল ইসলাম সেলিম ডা. চন্দ্রশেখর বালার তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিপিবির পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/৩০ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language