উত্তর আমেরিকা

ইউক্রেনকে ১.৮ বিলিয়নের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২১ ডিসেম্বর – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শিগগিরই ইউক্রেনের জন্য ১.৮ বিলিয়নের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। খবর আলজাজিরার।

এই প্যাকেজের মধ্যে প্রথমবারের মতো একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও ইউক্রেনীয় ফাইটার জেটের জন্য নির্ভুল নির্দেশিত বোমা থাকবে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটনে যাওয়ার পরিকল্পনার মধ্যেই এই সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

এপি জানিয়েছে, মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা সহায়তা প্যাকেজের বিশদ বর্ণনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম সংস্থাগুলো বুধবার জানিয়েছে যে, বাইডেনের সঙ্গে দেখা করতে এবং মার্কিন কংগ্রেসে যেতে ওয়াশিংটন ভ্রমণ করতে পারেন জেলেনস্কি।

তবে জেলেনস্কির মুখপাত্র তার এই ভ্রমণ সম্পর্কে কোনো কথা বলেননি।

নিরাপত্তা উদ্বেগের কারণে জেলেনস্কি তার পরিকল্পনা পরিবর্তন করতে পারে বলে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language