উত্তর আমেরিকা

শি জিনপিংয়ের মন্তব্য নিয়ে বেইজিংয়ে ব্যাখ্যা দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৫ মে – চীনের রাজধানী বেইজিং সফরের শেষ দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনা স্পষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যাখ্যামূলক বক্তব্য প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, শি জিনপিং যুক্তরাষ্ট্রকে পতনশীল দেশ বললেও সেই মন্তব্য তাকে উদ্দেশ্য করে করা হয়নি। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে চীনের নেতা এমন মন্তব্য করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে একটি দুর্বল অবস্থানে ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ও আলোচিত রাষ্ট্রে পরিণত হয়েছে। সফরের প্রথম পূর্ণ দিবসে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করেন ট্রাম্প।

তিনি জানান, দিনব্যাপী দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যা উভয় দেশের জন্য সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

প্রায় নয় বছরের মধ্যে প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফর করছেন ট্রাম্প। এই সফরে তার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language