উত্তর আমেরিকা

ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের মন্তব্য পছন্দ করেননি ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ০৯ নভেম্বর-ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে অনেকেই খুশি হননি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মন্তব্যের কারণে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। তার এই মন্তব্যের কারণে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। আমিও করিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘ভ্যান্স ঠিক কথাই বলেছেন। তবে তার আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে সে কি তা করবে? এর উত্তর হলো, হ্যাঁ।’

ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিত।’

তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যে অভিযোগ রয়েছে, তা দেশটি বরাবরই অস্বীকার করে আসছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল তেহরান।

কিন্তু ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language