আইন-আদালত

আগাম জামিন পেলেন বিএনপির এক হাজার নেতাকর্মী

ঢাকা, ১৫ ডিসেম্বর – দেশের বিভিন্ন জেলা বিএনপির প্রায় ১ হাজার নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ আসামিদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

রাজধানীর নয়াপল্টনে গত ১০ ডিসেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষ, দেশের বিভিন্ন জেলায় নাশকতা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভূ্ঁইয়াসহ প্রমুখ।

আইনজীবীরা জানান, জামিন পাওয়া নেতাকর্মীদের ৬ সপ্তাহ পর তাদের নিজ নিজ জেলার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language