বলিউড

অর্থ আত্মসাৎ মামলা, জামিন পেলেন জ্যাকুলিন

মুম্বাই, ১৫ নভেম্বর – বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্ডেজ ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রার ২৫১ কোটি টাকা) আত্মসাতের মামলা থেকে জামিন পেয়েছেন। দীর্ঘ সময় ধরে অন্তর্বর্তী জামিন পাওয়ার পর অবশেষে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট তার জামিন মঞ্জুর করেছে। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত এক খবরে এমনটাই জানা গেছে।

জ্যাকুলিন ২ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। কিন্তু জামিনে থাকাকালীন তাকে আদালতের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলে জানা গেছে।

সম্প্রতি ২০০ কোটি রুপি আত্মসাতের মামলায় জ্যাকুলিন ফার্নান্ডেদেজের নাম জড়ায়। এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ ওঠে। এবং অভিযুক্তর কাছ থেকে অনেক দামি উপহার পেয়েছেন তিনি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই জানা যায়। এএনআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এই মামলায় জ্যাকুলিনের জামিনের শুনানি ছিল। আর দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছে।

জ্যাকুলিন জামিনের শুনানির জন্য এদিন আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, ২ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করা হলেও জ্যাকুলিনকে আদালতের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। শর্ত অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া তিনি ভারত ছাড়তে পারবেন না।

আইএ/ ১৫ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language