ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ঢাকা, ৫ জুন – তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়া সফর শেষে তিনি সরাসরি বাংলাদেশে এসে পৌঁছান।
বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন হাকান ফিদান।
একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এছাড়া শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।
সফরের শেষ দিন আগামী ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ইতিপূর্বে চলতি বছরের এপ্রিল মাসে ড. খলিলুর রহমানের তুরস্ক সফরের সময় তিনি হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
এস এম/ ৫ জুন ২০২৬









