বলিউড

ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করলেন অক্ষয় কুমার

মুম্বাই, ১৯ নভেম্বর – রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করেছেন অক্ষয় কুমার। ইউটিউবে এমন ভুয়া খবরই প্রচার করেছিলেন রশিদ সিদ্দিকি নামে এক ইউটিউবার। এবার সেই ইউটিউবারের বিরুদ্ধেই ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অক্ষয় কুমার। সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রমাগত তার ইউটিউব চ্যানেলে বলিউড অভিনেতার ভাবমূর্তি নষ্ট করে গিয়েছেন।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বহু বলিউড তারকাদের দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। সেই রোষানল থেকে বাদ পড়েননি অক্ষয় কুমারও। রশিদ সিদ্দিকি নামে ওই ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে ক্রমাগত অক্ষয়ের বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করা শুরু করেন। এই ইউটিউবার দাবি করেছিলেন, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড’ স্টোরিতে নাকি সুশান্তের অত ভালো অভিনয় সহ্য করতে পারেননি অক্ষয়।

আরও পড়ুন : ৬ মাসের প্রেমেই শাহিদ সানিয়াকে নিয়ে হোটেলের রুমে, গোপন তথ্য ফাঁস করলেন হোটেল কর্মী

আর তাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কিনা তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে অক্ষয় কুমার কানাডা পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল বাঁধে। বিষয়টি নজরে আসে খোদ খিলাড়ি কুমারেরও। এরপরই ভুয়া খবর ছড়ানোর অভিযোগে রশিদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেন অক্ষয় কুমার। প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে জড়িয়ে মিথ্যে খবর প্রচারের জেরে যে রশিদ সিদ্দিকি বেশ বিপাকেই পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য।

সুত্র : মানব জমিন
এন এ/ ১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language