ঢালিউড

প্রথম ভালোলাগা নিভৃতেই হারিয়ে যায়

আরিফিন শুভ

ঢাকা, ১৭ নভেম্বর- আমার প্রথম প্রেম ছিল মনে মনে। আর সে কারণে ব্যর্থ হয়েছি, তাও বলা যায়। আমি যাকে পছন্দ করতাম, সে আমার এলকাতেই ছিল। ওর সঙ্গে আমার নিয়মিত দেখা হতো। এমন কি আমাদের বাসাতেও সে বেড়াতে আসতো। তবে কথা বলার সুযোগ বা সাহস ছিল না ওই সময়। ওকে দেখলে আমি কেমন জানি হয়ে যেতাম। মুখে কোনো কথাই আসতো না। তবে মনে বলার মতো অনেক কথা ছিল।

ওকে দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। পাড়ার অনেকে ছেলে ওকে পছন্দ করতো। অনেকেই ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। এখন যদি আমিও দেই আর মেয়েটি যদি ওদের কাঁতারে আমাকে ফেলে, এই ভয়ে কখনো প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। আর তাছাড়া আমি একটু লাজুক মনের ছিলাম। তাই কখনো বলার সাহস পাইনি। ভালোবাসা ছিল শুধুই মনে মনে।

তাছাড়া ওই সময় আমাদের বয়সটাও খুব কম ছিল। মেয়েটির পক্ষ থেকেও কখনো কোনো ধরনের প্রেমের ইঙ্গিত পাইনি। আর সে কারণে মনের ভয়টা আরও বেশি ছিল। প্রস্তাব দেওয়ার পর যদি আমাকে সে খারাপ ছেলে ভাবে। কিংবা বাসার লোকজনদের কাছে বিচার দেয়। সব মিলিয়ে কখনো ওকে ভালোলাগার কথাটি বলা হয়নি। তাই আমার প্রথম ভালোলাগা নিভৃতেই হারিয়ে যায়।

আডি/ ১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language