পশ্চিমবঙ্গ

‘ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে গুজরাত বানাব’, বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ১৬ নভেম্বর- ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে গুজরাতের মতো বানাব’, সোমবার বারসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ।

এদিন রাজ্যের বিরুদ্ধে আবারও একের পর এক তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ‘পরিকল্পনার অভাবেই বাংলার উন্নয়ন হয়নি। কেন্দ্র টাকা দিচ্ছে না-দিচ্ছে না বলা হচ্ছে গত ৪৫ বছর ধরে। বিজেপিকে সুযোগ দিন। বাংলাকে গুজরাত বানাব।’’

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের কোনও কাজ হয়নি বলে অভিযোগ দিলীপ ঘোষের। রাজ্য সরকারের সদ্বিচ্ছার অভাবের কারণেই বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে দিনের পর দিন ধরে বঞ্চিত হচ্ছেন বলে দাবি দিলীপ ঘোষের।

সূত্র : কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language