চট্টগ্রাম

করোনায় চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম, ১৬ নভেম্বর- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রকাশ হাজী শফী।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছিরসহ এক অনুষ্ঠানে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন:  সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শোকবার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের একজন ত্যাগী, নির্লোভ ও নিবেদিত নেতা ছিলেন হাজী শফী। তার ত্যাগের বিনিময়ে শক্তিশালী হয়েছে দলের সাংগঠনিক ভীত। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language