ঢালিউড

সুপারহিরো হয়ে আসছেন নুসরাত ফারিয়া

ঢাকা, ০৮ নভেম্বর- দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছোটবেলা থেকেই সুপারহিরো চরিত্রগুলোর অন্ধভক্ত ছিলেন। তার মনে দাগ কেটেছে সুপারম্যান, স্পাইডারম্যান, ক্যাপ্টেন প্লেনেটরা।

এবার তিনি নিজেই সুপারহিরো চরিত্রে কাজের সুযোগ পেলেন। তবে কোনো সিনেমার গল্পে নয়, সুপারহিরো রূপে তাকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে।

সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জাগো নিউজকে জানান ফারিয়া।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে জনপ্রিয় সব কমিক চরিত্রগুলোর সঙ্গে শৈশব কেটেছে। তার মধ্যে অনেক সুপারহিরো রয়েছেন। অনেক দিনের স্বপ্ন সুপারহিরো হয়ে অভিনয় করবো। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর কনসেপ্টটি খুবই দারুণ। আশা করছি এটি উপভোগ্য হবে দর্শকের কাছে।’

‘এসএমসি’র জীবাণুনাশক পণ্যের এমনই এক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন আদনান আল রাজীব। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের ২৬ দিনের মধ্যে ২৯ লাখ ভিউ অতিক্রম করেছে।

আডি/ ০৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language