বলিউড

সত্যিই ভেঙে গেছে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম?

মুম্বাই, ২৩ এপ্রিল – বলিউডের হালের ক্রেজ কিয়ারা আডভানি। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘কবির সিং’ খ্যাত নায়িকার প্রেমে ভাটা পড়েছে। এই তারকা জুটির ঘনিষ্ঠমহল সূত্রে এমন খবর জানা গেছে।

বলিউড লাইফ সূত্রের খবর,সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তারা একে অপরের সঙ্গে দেখা করছেন না। তবে কেন ভেঙে গেছে সেই প্রসঙ্গে ওই ব্যক্তি কিছু জানাতে পারেননি।

যদিও প্রকাশ্যে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে একসঙ্গে ডিনার ডেটে যেতেন। এমনকি মালদ্বীপ ছুটি কাটাতে মালদ্বীপ ভ্রমণেও গিয়েছিলেন তারা।

গত বছরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারার ‘শেরশাহ’। এতে তাদের রসায়ন দর্শকের নজর কেড়েছে। এদিকে কয়েক মাস আগে সিদ্ধার্থ নিজের বাবা-মায়ের সঙ্গে প্রেমিকার পরিচয় করিয়ে দেন। তাদের প্রেম দেখে কখনো মনে হয়নি এই সম্পর্ক ভেঙে যেতে পারে।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। তাদের ব্রেকআপের পর জ্যাকুলিন ফার্নান্দেজ ও তারা সুতারিয়ার সঙ্গে সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যায়।

এম এস, ২৩ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language