লালবাগে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ঢাকা,১২ নভেম্বর-রাজধানীর লালবাগের ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিবলু (৩০) লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন।
তিনি জানান, রাজধানীজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কয়েক দিন আগে লালবাগের ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। ওই ঘটনার তদন্তে শিবলুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শিবলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







