উত্তর আমেরিকা
দ্বিতীয় মেয়াদে বিজয়ে ট্রাম্পের জন্য তার ধর্মীয় উপদেষ্টার প্রার্থনা (ভিডিও)

ওয়াশিংটন, ৫ নভেম্বর- মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিজয়ে ঈশ্বরের সহায়তা চেয়ে প্রার্থনার নেতৃত্ব দিয়েছেন তার ধর্মীয় উপদেষ্টা পাওলা হোয়াইট-কেইন।
এ সময়ে ‘দানবীয় কনফেডারেসির’ সমালোচনা করেন তিনি। ট্রাম্পের কাছ থেকে নির্বাচনের বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টারও অভিযোগ করা হয়।
বুধবার সামাজিকমাধ্যমে তার প্রার্থনার ছবি ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভোটদান শেষে এখন ফল শোনার অপেক্ষায় আছেন।
এর আগে গির্জা ও রাষ্ট্রকে আলাদা করার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন টেলিভ্যানজালিস্ট পাওলা হোয়াই-কেইন।
সূত্র: যুগান্তর
আর/০৮:১৪/৫ নভেম্বর









