উত্তর আমেরিকা

পেনসিলভেইনিয়ায় ট্রাম্প, বাইডেনের ব্যবধান কমলো

ওয়াশিংটন, ৫ নভেম্বর- গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান কমেছে।সর্বশেষ আসা ফলাফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার মধ্যে ৯০ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে এক লাখ ৬৪ হাজার ৪১৪ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু এর আগে বিকালে ট্রাম্প তিন লাখ ৭৯ হাজার ৬৩৯ ভোটে বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে বিপুল পরিমাণ পোস্টাল ভোট গণনা বাকি আছে এবং সেগুলোর বড় অংশ বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে।

২০টি ইলেকটোরাল কলেজে ভোট নিয়ে পেনসিলভেইনিয়া এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে আছে। ২০১৬ সালে ট্রাম্পের দিকে ঝুঁকে পড়ার আগে টানা ছয়টি প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যটি ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছিল।

সূত্র: বিডি্নিউজ২৪

আর/০৮:১৪/৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language