বলিউড
একবার দেখা করতে চাই বলে কাঁদলেন সালমান ভক্ত

মু্ম্বাই, ২৭ ফেব্রুয়ারি – দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডের অভিনেতা সালমান খান। শুক্রবার সন্ধ্যায় দুবাই এক্সপোয় হওয়া সেই অনুষ্ঠানের মঞ্চের কাছে দাঁড়িয়ে সালমানের সঙ্গে দেখা করার জন্য কাঁদছিলেন তার এক নারী ভক্ত।
অনুষ্ঠান ঘিরে উল্লাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। এসময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিলেন, সালমানের সঙ্গে একটি বার দেখা করতে চাই।
সদ্য মঞ্চে তখন অনুষ্ঠান শেষ করেছেন ‘ভাইজান’। আচমকাই একেবারে মঞ্চের সামনে হাজির সেই নারী। উচ্চস্বরে কাঁদছেন, চিৎকার করছেন।
ওই নারীর দাবি একটাই, সালমানের সঙ্গে একবার দেখা করতে চান তিনি। তাকে সামলাতে হিমশিম নিরাপত্তারক্ষীরাও।
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি









