বলিউড

লিভ-ইনের পর বিয়ে করছেন নিধি-সিম্বু!

হায়দ্রাবাদ, ০২ ফেব্রুয়ারি – ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল। ব্যক্তিগত জীবনে দক্ষিণী সিনেমার আরেক অভিনেতা সিলামবারাসানের (সিম্বু) সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এ জুটি বেশ কিছুদিন ধরে লিভ-ইন করছেন। এবার শোনা যাচ্ছে, সাতপাকে বাঁধা পড়ছেন এই প্রেমিক যুগল। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে লিভ-ইন করছেন নিধি-সিম্বু। এ সম্পর্ককে এখন পরিণয় দেওয়ার পরিকল্পনা করেছেন তারা। তবে এখনো তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। খুব শিগগির বিয়ের তারিখ ঘোষণা করতে পারেন।

নিধি আগরওয়ালের ঘনিষ্ট একজন পিংকভিলাকে বলেন—‘এ খবরকে রাবিশ বলেছেন নিধি। বিয়ের খবরটি সত্যি নয়, এটি গুঞ্জন।’ ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে সম্প্রতি পিংকভিলার সঙ্গে কথা বলেন নিধি। এ সময় তিনি বলেন—‘আমাকে নিয়ে যা লেখা হয়; তার কিছু সত্য কিছু মিথ্যা।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নিধি। ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ব্যালেট, কত্থক ও বেলি ড্যান্সে পারদর্শি নিধি অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘ঈশ্বরান’ সিনেমায় সিম্বুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিধি। গত বছর মুক্তি পায় এটি।

এন এইচ, ০২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language