বলিউড

মেয়ের জন্য ১৪৯ কোটির বাড়ি কিনলেন প্রিয়াঙ্কা-নিক!

মুম্বাই, ২৭ জানুয়ারি – সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ২১ জানুয়ারি মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খবর জানিয়েছেন এই অভিনেত্রী। এবার জানা গেল মেয়ের জন্য লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন তারকা দম্পতি নিক-প্রিয়াঙ্কা।

জানা গেছে, ২০১৯ সালের আগস্ট থেকেই নতুন বাড়ি খুঁজছিলেন তারা। ওই বছরের নভেম্বরেই এলএ-তে নতুন এনচিনো এস্টেট কেনেন। এটি কিনতে ২০ মিলিয়ন (১৪৯ কোটি রুপি) ডলার খরচ করেছেন এই দম্পতি।

সন্তানের কথা মাথায় রেখেই লস অ্যাঞ্জেলসের ওই বাড়িটি কিনেছেন নিক-প্রিয়াঙ্কা। তাদের এমন একটা জায়গা দরকার ছিল যেখানে প্রচুর খোলামেলা আর সবুজ জায়গা থাকবে। যেটি তারা সেখানে পেয়ে যান।

এদিকে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু এতো শিগগিরই যে এভাবে সুখবরটি দেবেন তিনি, সেটা কেউ ধারণা করেননি।

মেয়ের জন্য আয়োজনের কমতি না থাকলেও মেয়েকে এখনই ঘরে আনতে পারছেন না তারকা দম্পতি প্রিয়াঙ্কা ও নিক জোনাস। তাদের সদ্যজাত কন্যাকে বেশ কিছু দিন হাসপাতালেই রাখতে হবে। কারণ যিনি প্রিয়াঙ্কা-নিকের সন্তান ধারণ করেছেন, তিনি এই নিয়ে পঞ্চম বার সারোগেট মা হয়েছেন। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে প্রিয়াঙ্কা-নিকের সন্তান। ফলে বেশ কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে নবজাতককে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

এম এস, ২৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language