অপরাধ

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযানে গ্রেফতার ৪৬

ঢাকা, ২৯ নভেম্বর – রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে সোমবার (২৯ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৪৬ জনের কাছ থেকে দুই হাজার ১৬৫ পিস ইয়াবা, ৪১৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন ও ১৩১ কেজি ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৯ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language