পশ্চিমবঙ্গ

‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি’, তথাগত রায়ের টুইটে তুঙ্গে দল ছাড়ার জল্পনা

কলকাতা, ২০ নভেম্বর – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই টুইটারে একের পর এক বোমা ফাটিয়েছেন প্রবীণ নেতা তথাগত রায়। বিজেপির এই পরাজয়ের জন্য নিজের মত তিনি ব্যক্ত করে চলেছেন টুইটারের মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় পর্যবেক্ষকসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা এবং তাদের কাজকর্মকে সমালোচনা করেছিলেন তিনি। ভোটের আগে বিভিন্ন অভিনেত্রীদের দলে নেয়ার বিরুদ্ধেও কথা বলেছেন তিনি। মে মাসেই বিজেপির তারকা প্রার্থীদের একাংশকে ‘নগরীর নটী’বলে আলোড়ন ফেলেছিলেন। এবং ‘তাদেরকে টিকিট দিয়েছিল কে?’এই প্রশ্ন টুইটের মাধ্যমে তিনি ছুড়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেননদের উদ্দেশে।

কিন্তু তার এবারের টুইট ঘিরে চলছে জল্পনা। তবে কি বিজেপি থেকে বিদায় নিচ্ছেন প্রবীণ এই নেতা। এছাড়া সেখানকার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি হাইকম্যান্ড থেকে চাপেই বিদায় নিচ্ছেন তথাগত রায়?

টুইটে তথাগত রায় লিখেছেন, ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’এর পরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২০ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language