চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম, ০৮ নভেম্বর – চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হানিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হানিফের ভাই মো. অনিক (২৪)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলশী থানার আমবাগান তরুণ সংঘ মাঠে এই ঘটনা ঘটে।
নিহত হানিফ ওই এলাকার মাসুদ কলোনির আমবাগান এলাকার মো. আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহতের বন্ধু মামুন বলেন, বিকেলে আমরা মাঠে খেলতে যাই। এসময় আমিরের তিন ছেলে সোহেল ভাণ্ডারী, সোহাগ, হাসান এবং নুর ইসলাম নামে একজন এসে হানিফের ওপর হামলা করে। তাদের ছুরিকাঘাত মারা যান হানিফ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বিকেলে খুলশী এলাকা থেকে দুই যুবককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৮ নভেম্বর ২০২১









