বলিউড

রজনীকান্তের শারীরিক অবস্থার উন্নতি

হায়দ্রাবাদ, ৩০ অক্টোবর – সুপারস্টার রজনীকান্তের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার তার সফল অস্ত্রোপচার হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবারই রজনী চেন্নাইয়ের কৌভেরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্থিরতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এ মেগা তারকা। বিশেষজ্ঞদের একটি প্যানেল তার চিকিৎসা করছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরাই তাকে ক্যারোটিড আর্টারি রিভাসকুলারাইজেশনের পরামর্শ দেন। এদিন হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনেও কথাই লেখা ছিলো।

ডা. অরবিন্দন সেলভারাজ স্বাক্ষরিত বুলেটিনে লেখা ছিল, অস্ত্রোপচার সফল হয়েছে। রজনীকান্ত খানিকটা সুস্থ হয়ে উঠেছেন। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিছুদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

এন এইচ, ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language