আইন-আদালত

পরীমনির রিমান্ড নিয়ে দুই বিচারকের কাছে ফের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – পরীমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে দুই বিচারককে ফের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই ম্যাজিস্ট্রেটকে পুনরায় ব্যাখ্যা দিতে বলেন। পরবর্তী শুনানির দিন ২৪ অক্টোবর ধার্য করেন।

তাছাড়া মামলার নথিপত্রসহ মামলার তদন্তকারী কর্মকর্তাকে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এর আগে গত ২ সেপ্টেম্বর এক আদেশে পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর করার বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে ১০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেন হাইকোর্ট। এরপর দুই বিচারক হাইকোর্টে তাদের ব্যাখ্যা উপস্থাপন করেন। তবে তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট।

ব্যাখ্যার বিষয়ে ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট বলেন, ‘হাইকোর্টকে অবজ্ঞা করেছেন এই দুই বিচারক।’ পরে বিষয়টি নিয়ে ফের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট এবং পরবর্তী আদেশের দিন ধার্য করেন ২৯ সেপ্টেম্বর। সে অনুযায়ী, আজ বুধবার বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানি হয়। এরপর আদালত আবারও ২৪ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

দুই বিচারকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল। এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language