চট্টগ্রাম

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হয়েই মারা গেলেন মুফতি আব্দুস সালাম

চট্টগ্রাম, ০৮ আগস্ট – চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সদ্য ঘোষিত মহাপরিচালক, মুফতি আজম আল্লামা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে মহাপরিচালক করা হয়েছিল।

এরপরই তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য জানিয়েছেন আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান।

আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এবং সদস্যরা। তারা শোক প্রকাশ করে বলেছেন, আল্লাহ তায়ালা তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাতের উঁচু মাকাম দান করুন।

সূত্র : বাংলানিউজ
এম এস, ০৮ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language