এশিয়া

মডার্নার আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল করেছে জাপান

টোকিও, ৩০ আগস্ট – জাপানে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনাভাইরাসের টিকায় নতুন করে দূষণকারী পদার্থ ধাতব পাওয়া গেছে। ফলে আরও ১০ লাখ টিকা বাতিল করেছে দেশটি। এ নিয়ে ২৬ লাখ ডোজ মডার্নার টিকা প্রয়োগ স্থগিত করেছে জাপান সরকার।

এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, টোকিওর পার্শ্ববর্তী গুনমা এলাকায় টিকায় দূষণ শনাক্ত হয়। এ নিয়ে জাপানের ৭টি অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দূষণকারী পদার্থ পেলো। যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়, সেখানকার মডার্নার সকল টিকার প্রয়োগ গুনমা এলাকায় স্থগিত করা হয়েছে।

তবে টিকায় এমন কিছু পাওয়া গেছে কিনা নিশ্চিত নয় বলছে মডার্না এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি। এই প্রতিষ্ঠানটিই মডার্নার কোভিড ভ্যাকসিন উৎপাদন করে।

সম্প্রতি মডার্নার টিকা নিয়ে জাপানে দুইজন লোক মারা গেছেন। বিষয়টি জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, টিকার যেই ব্যাচটি স্থগিত করা হয় তার আগেই সেখান থেকে ভ্যাকসিন দেওয়া হয় তাদের। ভ্যাকসিনে এমন ধূষিত পদার্থের ঘটনা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/৩০ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language