ক্ষমতার কোনো সীমারেখা নেই, ইরানের সঙ্গে যুদ্ধ শেষে দম্ভোক্তি ট্রাম্পের

ওয়াশিংটন, ১৯ জুন – ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতির পর এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হওয়ার কারণেই তিনি এমন মন্তব্য করেছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় এই সংঘাত থেকে রাষ্ট্রপতির ক্ষমতা ও এর সীমাবদ্ধতা সম্পর্কে তিনি কী শিখেছেন। এর জবাবে তিনি বলেন ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা নেই। তিনি আরও বলেন আমি এখনো তেমন কোনো সীমাবদ্ধতার মুখে পড়িনি।
যদিও আমি জানি হয়তো কিছু সীমা আছে কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো সীমারেখা খুঁজে পাইনি। আমরা সামরিকভাবে ইরানকে পরাজিত করেছি। ট্রাম্প নিজের সামরিক সিদ্ধান্তের প্রশংসা করে বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন আমাদের। আমাদের মতো কার্যকর নৌ অবরোধ আর কেউ করতে পারত না।
আমি এমন একটি নৌ অবরোধ গড়ে তুলেছিলাম যার মধ্য দিয়ে কোনো জাহাজ পার হতে পারেনি। কেউ কেউ চেষ্টা করলেও তারা সফল হয়নি এবং সেই চেষ্টা বেশিক্ষণ টেকেনি। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক উত্তর দেন।
তিনি সরাসরি বলেন এটি সম্ভবত আসলেই একটি নিঃশর্ত আত্মসমর্পণ ছিল। এই বক্তব্যের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য নীতি ও বিশ্ব রাজনীতিতে মার্কিন আধিপত্যের বিষয়টি পুনরায় জোরালোভাবে তুলে ধরেন।
এস এম/ ১৯ জুন ২০২৬









