ফুটবল

আজ মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

টোকিও, ২৮ জুলাই – টোকিও অলিম্পিকের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। অপর ম্যাচে বিকেল ৫টায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

দুই দলই ইতিমধ্যে দুইটি করে ম্যাচ খেলেছে। ব্রাজিল এক জয় এবং এক ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অপরদিকে আর্জেন্টিনা এক জয় ও এক হারে ৩ পয়েন্ট পেয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল যদি সৌদি আরবের সাথে ড্র করে তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে সেলেসাওরা। তবে আর্জেন্টিনাকে অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ জুলাই


Back to top button
🌐 Read in Your Language