মানিকগঞ্জ

মানিকগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৭০

মানিকগঞ্জ,২৭ জুলাই-মানিকগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫। এ ছাড়া প্রতিদিন আক্রান্তের হার বাড়ছে।

নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৩১জন, সাটুরিয়ার ৯ জন, ঘিওরের ১৯ জন, দৌলতপুরের ৭ জন, শিবালয়ের২১ জন, হরিরামপুরের ২৫ জন ও সিংগাইরের ৫৮জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলায় এ পর্যন্ত  ২৯ হাজার ৩৬১ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৬ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।

সুত্রঃ বিডি-প্রতিদিন

আর আই

Back to top button
🌐 Read in Your Language