দক্ষিণ এশিয়া

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ পাহাড় ধসে নয় পর্যটকের মৃত্যু (ভিডিও)

নয়াদিল্লী, ২৫ জুলাই- ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ পাহাড় ধসের কবলে পড়ে নয় পর্যটকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন পর্যটক। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে।

পাহাড় ধসের একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে, এতে দেখা যায় পাহাড়ের চূড়া থেকে বড় বড় পাথর নিচের দিকে গড়িয়ে পড়ছে। এতে একটি ব্রিজও ভেঙে পড়েছে। এ ঘটনার সময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রদেশটির পুলিশ জানিয়েছে, মৃত ও আহতরা প্রত্যেকেই পর্যটক। পাহাড় ধসের সময় তারা সেতুর কাছে গাড়ির মধ্যে ছিলো।

এদিকে এ ঘটনায় নিহতদের দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/ ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language