চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৩২

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ জুলাই- গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৪২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৩৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৭ জন রোগী ভর্তি আছে এবং জেলায় এ পর্যন্ত মোট ৪৭৯১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মারা গেছে ১৩১ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language