কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনায় একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ২০২

কুষ্টিয়া, ২১ জুলাই- কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। গত ২৪ ঘণ্টায় ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ শতাংশ।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

আশরাফুল ইসলাম জানান, করোনায় মৃত সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, উপসর্গ মারা যান তারা সোমবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৬ জন। গতকাল ছিলেন ২৫৪ জন। তার আগের দিন ছিলেন ২৫৬ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলায় হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন চার হাজার ৮০ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৯৪ জন। জেলায় মোট মারা গেছেন ৪৩৩ জন।

সূত্রঃ আমাদের সময়

আর আই


Back to top button
🌐 Read in Your Language