সিলেট

সিলেটে আরও ৫৩৮ জনের দেহে করোনা শনাক্ত

সিলেট, ১৫ জুলাই – সিলেট বিভাগে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় আরও ৫৩৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এ সময়ে মারা গেছেন তিনজন। এর আগের দিন ৪৪৩ জন শনাক্ত ও সর্বোচ্চ নয়জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার ল্যাবে ১২৩৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৩৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৩ দশমিক ৪৯ শতাংশ। সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২৮৩ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সঙ্গে এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগের চার জেলায় ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জ জেলায় ৩১ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জনের পজিটিভ আসে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৩১ হাজার ৪৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৬ জনের, আর সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৪৫২ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আর বাকি অ্যাকটিভ রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language