টাঙ্গাইল

টাঙ্গাইলে একদিনে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২০৫

টাঙ্গাইল, ১৪ জুলাই- গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৯২ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ছিল ৩৪ দশমিক ৬৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৯১১ জন। জেলায় মোট মৃত্যু ১৭৩ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৯৪ জন এবং উপসর্গ নিয়ে ৪০ জন রোগী চিকিৎসাধীন। গতকালের চেয়ে আজ রোগীর সংখ্যা বেশি।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনা প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। জ্বর, ঠাণ্ডা, কাশি থাকলে নমুনা দিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। নিজে সচেতন হয়ে এবং অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি।

সূত্রঃ যুগান্তর

আর আই


Back to top button
🌐 Read in Your Language