উত্তর আমেরিকা

ট্রাম্প-ইরান সমঝোতার ৬০ দিনের সময়সীমা শুরু হয়েছে: জেডি ভ্যান্স

ওয়াশিংটন, ১৯ জুন – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতাদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্যান্স জানান,

সমঝোতা অনুযায়ী এই সময়কাল আজ থেকেই কার্যকর বলে গণ্য হবে। তবে নির্দিষ্ট এই সময়ের মধ্যে উভয় পক্ষ থেকে কী ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি তিনি।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে ভ্যান্স ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে বলেন, জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো ধরনের টোল বা মাশুল আরোপ করা উচিত নয়।

যুদ্ধের সময় ইরান কার্যত এই পথটি বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত আলোচনার মাধ্যমেই পরবর্তী পরিস্থিতির শর্তগুলো নির্ধারণ করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানি নেতাদের স্বাক্ষরিত এই অন্তর্বর্তী চুক্তিতে বেশ কিছু জটিল বিষয় পরবর্তী ধাপের আলোচনার জন্য রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত ৬০ দিনের মধ্যে দুই দেশের পক্ষে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং হতে পারে।

এস এম/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language