ফুটবল

নেইমারের হুমকি, সতর্ক মেসি

পেরুকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেই নেইমার বলেছিলেন, আর্জেন্টিনাকে ফাইনালে চান তিনি। তার চাওয়া পূরণ হয়েছে। আগামী রোববার শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কিন্তু পিএসজি স্ট্রাইকার হুমকি দিয়ে রেখেছেন, ফাইনালে ব্রাজিলই জিতবে।

বুধবার কলম্বিয়াকে টাইব্রেকারে সেমিফাইনালে জয়ের পর মেসি এ নিয়ে কথা বলেন। তিনি তার সতীর্থদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। গত আসরে ব্রাজিল কোপা জিতলেও ছিলেন না নেইমার। এবার ট্রফিটা ছুঁয়ে দেখতে চান তিনি। এই আসরে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট তার।

বার্সায় একসঙ্গে কয়েক বছর ছিলেন মেসি ও নেইমার। এবার তারা জাতীয় দলের হয়ে মুখোমুখি হচ্ছেন বড় মঞ্চে। নেইমারের ব্রাজিলকে নিয়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘নেইমারকে নিয়ে ব্রাজিল খুব কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। আমরা তার সামর্থ্য জানি, সে ব্যক্তিগতভাবে কী করতে পারে।’

সূত্র : সারাবাংলা
এম এউ, ০৭ জুলাই

Back to top button
🌐 Read in Your Language