কুষ্টিয়া

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়া, ০৫ জুলাই – কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন করোনা পজেটিভ ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়। গত ২৪ ঘণ্টায় ৮৮৬টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯২ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ।

এর আগের দিন একই হাসপাতালে করোনায় মারা যায় ১৩ জন।

সূত্র : সমকাল
এন এইচ, ০৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language