ফুটবল

১০ মিনিটের গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রথমার্ধে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ম মিনিটেই আর্জেন্টিনার হয়ে গোলটি করেন আলেজান্দ্রো গোমেজ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন লিওনেল মেসিরা। যার ধারাবাহিকতায় ১০ম মিনিটেই গোল আদায় করে নেয় লা আলবেসেলেস্তেরা। অ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রো বল বক্সের মধ্যে পেয়ে যান গোমেজ। ডান পায়ের দুর্দান্ত শটে তিনি পরাস্ত করেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্টোনি ডি সিলভাকে।

আর্জেন্টিনা একাদশ

ইমানুয়েল মার্টিনেজ, জার্মান পেজেল্লা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, নাহুয়েল মোলিনা, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পেরেদেস, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি।

প্যারাগুয়ে একাদশ

অ্যান্টোনি সিলভা, জুনিয়র আলোনসো, গুস্তাভো গোমেজ, সান্তিয়াগো আরজামেন্দিয়া, আলাবার্তো এসপিনোলা, মিগুয়েল আলমিরোন, রবার্ট পাইরিস ডি মোত্তা, আদ্রিয়ান কিউবাস, গ্যাব্রিয়েল অ্যাবোলোস, কাকু, অ্যাঞ্জেলে রোমেরো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ২২ জুন

Back to top button
🌐 Read in Your Language