দক্ষিণ এশিয়া

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ২৫৪২ মৃত্যু, শনাক্ত ৬২২২৪ জন

নয়াদিল্লী, ১৬ জুন – ভারতে দিন দিন কোভিড সংক্রমণ ও মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪২ জনের।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন।

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার মানুষ।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৮ হাজার ৪৬০ জন, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৪৩৩ জন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৬ জুন


Back to top button
🌐 Read in Your Language