শিক্ষা
সাত কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু জুলাই থেকে

ঢাকা, ১৫ জুন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২০-২১) প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাই মাস থেকে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমউল্লাহ খন্দকার বলেন, আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি জুলাই মাসের ১ তারিখ থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন নেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২০-২১) প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাই মাস থেকে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ জুন ২০২১







