সম্পর্ক

নারীদের কাছে আকর্ষণীয় যে ৫ ধরণের পুরুষ

সব পুরুষই চান নারীদের পছন্দের মানুষ হতে। কিন্তু চাইলেই যেমন সব পাওয়া যায় না, তেমনি নারীরাও ধরা দেয় না সবার কাছে। বরং দেখা যায় কিছু কিছু পুরুষ নারীদের কাছে খুব প্রিয় হয়ে ওঠেন অল্প সময়েই। অন্যদিকে অধিকাংশ পুরুষই যেন নারীদের ঠিক বুঝে উঠতে পারেন না। এই দূরত্ব বাড়তে বাড়তে একসময় রূপ নেয় আত্নবিশ্বাসহীনতায়। তবে নারীদের পছন্দের কিছু ব্যাপার সম্পর্কে ধারণা থাকলে অল্প সময়ে যে কেউই নিজেকে বদলে ফেলতে পারেন। নিজেই হয়ে উঠতে পারেন সেই সঙ্গিনীর কাছে এক আকর্ষণীয় মানুষে।

চলুন দেখে নেওয়া যাক নারীদের কাছে আকর্ষণীয় পুরুষদের কিছু বৈশিষ্ট্য-

সঙ্গিনীকে গুরুত্ব দেওয়া:
এ ধরণের পুরুষরা তার কাজে সঙ্গিনীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেন। নারীরা এ ধরনের পুরুষকে দারুণ পছন্দ করে থাকেন। এদেরকে তারা জীবনের সত্যিকার সঙ্গী বলে মনে করেন। সব নারীই চান তার প্রতিটি বিষয়ে সঙ্গীর মনোযোগ থাকুক।

কিছুটা হিংসুটে:
সত্যি কথা বলতে- হিংসুটে মানুষকে কেউই পছন্দ করেন না। তবে শুধু একটি ক্ষেত্রে হিংসুটে পুরুষ নারীদের কাছে দারুণ পছন্দের। তা হলো- নারীটি অন্য কোনো পুরুষের সাথে বেশি মেলামেশা করলে যে পুরুষ কিছুটা ঈর্ষান্বিত হয়ে ওঠেন, তাকে কাছের মানুষ হিসেবে পেতে চান নারীরা।

ক্ষমাশীল:
এ ধরনের পুরুষরা মনে আঘাত দিতে পারেন। আবার আঘাত পেলে ক্ষমাও করতে পারেন। হয়তো সঙ্গিনীর পোশাকের রুচিবোধ নিয়ে কটুক্তি করলেন। কিন্তু তা মজা করে, সিরিয়াস নয়। আবার সঙ্গিনী তার কোনো বিষয় নিয়ে বাজে কথা বললেও তারা তা মনে ধরে রাখেন না। সঙ্গিনী ভুল বুঝত পারুন বা না পারুন, সঙ্গী ঠিকই ক্ষমা করে দেন। এমন পুরুষের প্রতিও নারীদের আকর্ষণ কম নয়।

বন্ধুসুলভ :
শুধুমাত্র প্রেমিকসুলভ না হয়ে বন্ধুসুলভ হয়ে উঠুন। অনেক সময়ই নারীরা একজন প্রেমিকের চেয়ে একজন ভালো বন্ধুর অভাব বেশি বোধ করেন। এক্ষেত্রে তাকে আপনার কাছাকাছি আসার সুযোগ দিন। তার মন খারাপ থাকলে যত্ন নিয়ে শুনুন, পাশে থাকুন। তাহলেই নারীটি আপনার মধ্যে খুঁজে পাবে সেই ছায়া, যার উপর অনেকটা আস্থা করা যায়। এই বিশ্বাসটুকুই আপনাকে এগিয়ে দেবে অনেকদূর। এমন কিছু করবেন না যা তাকে আপনার ব্যাপারে ভীত করে।

উচ্ছ্বলতা:
উচ্ছ্বল পুরুষদের প্রতি নারীদের একটা দুর্বলতা কাজ করে সবসময়। গভীর রাতে ফোন দিয়ে সামান্য কথা, হঠাৎ করেই কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, কখনো কখনো অল্প একটু চমক- এই ব্যাপারগুলো নারীরা বেশ পছন্দ করেন। জীবনে এমন একজন মানুষের স্বপ্ন দেখেন নারীরা, যে তাকে চাঙ্গা রাখবে, আনন্দে রাখবে। আর তারা জানেন- উচ্ছ্বল পুরুষ মাত্রই এই ব্যাপারগুলোর ব্যাপারে মনোযোগী।

এম এন / ০৬ জুন


Back to top button
🌐 Read in Your Language