মধ্যপ্রাচ্য

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

জেরুজালেম ,০২ জুন- ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আইজাক হারজগ। তিনি ইহুদি সংগঠন জুইশ এজেন্সির চেয়ারম্যান। দেশটির পার্লামেন্ট নেসেট প্লেনিয়ামে এক গোপন ব্যালট ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। এমনটাই বলছে জেরুজালেম পোস্ট।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আইজাক হারজগ প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ভোটের মধ্যে ৮৭ ভোট পেয়েছেন। আর প্রেসিডেন্ট প্রার্থী মিরিয়াম পিরেটজ পেয়েছেন ২৭ ভোট। আগামী ৯ জুলাই আইজাক হারজগ ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর আইজাক হারজগ বলেন, আমি হব সকলের প্রেসিডেন্ট।

এদিকে, জোট সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সেন্ট্রিস্ট পার্টির নেতা ইয়ার লাপিদ দেশটির স্থানীয় সময় সকাল ১১টার (০৮:০০ জিএমটি) মধ্যে জোটটি উন্মোচন করবেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ
এস সি/০২ জুন


Back to top button
🌐 Read in Your Language