সাতক্ষীরা

রহস্যের কিনারা মিলছে না তদন্তে সিআইডি

সাতক্ষীরা, ১৭ অক্টোবর- সাতক্ষীরায় চাঞ্চল্যকর স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এদিকে এ মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি।

এ ঘটনায় নিহত মাছ ব্যবসায়ী শাহিনুরের শাশুড়ি বাদী হয়ে গত বৃহস্পতিবার ‘অজ্ঞাতনামা আসামি’ উল্লেখ করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সাতক্ষীরা সিআইডি পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই রাইহানুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হারান চন্দ্র পাল জানিয়েছেন, একই পরিবারের চারজনকে জবাই করে নৃশংসভাবে যে হত্যাকান্ড ঘটানো হয়েছে, তা পূর্ব পরিকল্পিত। রহস্য উদ্ঘাটনে পুলিশ-সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরায় ৩ জেলেকে কারাদণ্ড

এদিকে এ লোমহর্ষক ঘটনার পর এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যার ব্যাপারে ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না। তবে খুনিদের ফাঁসি দাবি করেছেন নিহত শাহিনুরের মা শাহিদা বেগম।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আডি/ ১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language