টলিউড

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নন

কলকাতা, ১৫ অক্টোবর- টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তার জ্বর নেই। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলভিউ হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায় অভিনেতা এখনও আইসিইউ-তে আছেন।

গতকাল রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছে। বয়সজনিত কিছু সমস্যা থাকলেও তিনি করোনামুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তার চিকিৎসকেরা।

আরও পড়ুন: মিথিলাকে কবে দেখা যাবে সৃজিতের সিনেমায়?

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি সৌমিত্র। ইতোমধ্যে তার দু’বার প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। ফলে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়।

মেডিকেল টিম সর্বক্ষণ তার চিকিৎসায় রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, মানসিক অস্থিরতা কাটাতে মিউজিক থেরাপিরও সাহায্য নেয়া হচ্ছে।

এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language