জাতীয়
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, ২৬ মার্চ – জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫মিনিটে স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তখন বিউগলে করুণ সুর বাজানো হয়।
আরও পড়ুন : র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে : প্রধানমন্ত্রী
এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ মার্চ









