জাতীয়

ঈদুল ফিতর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে

ঢাকা, ২৪ মার্চ – নতুন করে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেদিন শবে বরাতের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সেজন্য ছুটি আরো পিছিয়ে দেওয়া হতে পারে।

আজ বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেদিন শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সেদিন স্কুল-কলেজ খোলা হবে না।

আরও পড়ুন : লকডাউনের ব্যাপারে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরো বলেন, ছুটির বিষয় নিয়ে দুই-একদিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। আগামী ৩০ মার্চ ছুটি ঘোষণা করে মাউশিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হবে।

ছুটি বাড়ানোর বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।

সূত্র : কালেরকন্ঠ
এন এ/ ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language