কক্সবাজার

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার সুমন আটক, নিহত ১০

ম্যানেজার সুমন

কক্সবাজার,১৭ অক্টোবর-কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ম্যানেজার সুমনকে থানায় নেওয়া হয়েছে। সেখানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার সকালে রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় আরও ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে এর মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language