অক্ষয়-সালমানকে টপকে গেলেন শাহরুখ!

মুম্বাই, ২৪ মার্চ – শুরু থেকেই বলিউড কিং শাহরুখ খানের নাম সবচেয়ে বেশি বেতনভুক্ত অভিনেতাদের তালিকায় ছিল। এবার অক্ষয় কুমার ও সালমান খানকে ছাপিয়ে প্রথম স্থান অধিকার করলেন তিনি।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার জানিয়েছে, ‘পাঠান’ ছবিতে ১০০ কোটি ছাড়িয়ে গেছে শাহরুখের বেতন।
আরও পড়ুন : এবার বলিউডে পা রাখছেন সালমানের ভাগ্নি
গত বছর নভেম্বর মাস থেকে শুটিং শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার। এ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও।
মুম্বাই ছাড়াও শুটিং হবে বিদেশের বিভিন্ন জায়গায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে সালমান খানকে দেখা যাবে অতিথি অভিনেতা হিসেবে।
BREAKING NEWS : Officially King Khan #ShahRukhKhan is the ” Highest Paid Actor ” in India now. He charged whopping ” 100 cr ” for #Pathan. pic.twitter.com/oGz5bI8yGH
— Umair Sandhu (@UmairSandu) March 21, 2021
এন এইচ, ২৪ মার্চ









