বলিউড

সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন কঙ্গনা

মুম্বাই, ২২ মার্চ – গত বছরের মে মাসে ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম জানানোর কথা ছিলো। কিন্তু মহামারী করোনার কারণে তা প্রায় দশ মাস পিছিয়ে প্রকাশ পেল সোমবার (২২ মার্চ)।

আর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার সাথে সাথেই ভারতীয় সিনেপ্রেমীদের মনে উচ্ছ্বাস।

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আছে বেশ কিছু চমক। এরমধ্যে চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এ বছর ‘মনিকর্নিকা’ ও ‘পাঙ্গা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন তিনি।

সূত্র : চ্যানেল আই
এন/ ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language