শিক্ষা

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দেয়া হবে ইউনিক আইডি

ঢাকা, ২১ মার্চ – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়া হবে। এজন্য শিক্ষার্থীদের ডেটাবেজ প্রস্তুত করা হচ্ছে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক।

আদেশে বলা হয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ) IEIMS শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, শিক্ষাবোর্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা কার্যক্রম গ্রহণ করেছে।

আরও পড়ুন : তিন দিনের নোটিশে বিপাকে শিক্ষার্থীরা

এই প্রকল্পের আওতায় CRVS (Civil registration and vital statistics) ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান করবে। এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হতে নির্ধারিত ছকের মাধ্যমে (৬ষ্ঠ-১২শ) গ্রেডের মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রি করতে হবে।

এ অবস্থায় মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা প্রদানের অনুরোধ করা হলো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language